
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাসাস নেতা আলামিন ইসলাম নাজমুল বলেন, গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Md Anis’ নামের একটি আইডি থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমি তা সমর্থনও করি না।
আলামিন ইসলাম নাজমুল বলেন, ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। আমার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক কাহিনী সাজিয়ে অপ্রচার করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক ভাবে আমার সম্মানের মানহানি করার লক্ষ্যেই এ ধরণের অপ্রচার ছড়ানো হচ্ছে। এতে আমার অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ অপপ্রচারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল