
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। নদীর চোরাবালিতে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও থামছে না এ দৌরাত্ম্য। প্রভাবশালী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন চকরিয়াবাসী।
নদী থেকে বালু উত্তোলনের ফলে একদিকে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, অন্যদিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে নদী সংলগ্ন সড়কের অবকাঠামোগত বেহাল দশা। ভারী যানবাহন চলাচলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ায় জনসাধারণ ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন চিত্র,
মাতামুহুরি ব্রিজের দুই পাশে অন্তত ১০টি স্থানে শেলো মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু লুট করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট । স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় বালু দস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি,
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে দ্রুত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়ক অবকাঠামো টিকিয়ে রাখা এবং মানুষের প্রাণহানি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান