হোম » সারাদেশ » কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার প্রকল্পে পানি সরবরাহ বন্ধ

কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার প্রকল্পে পানি সরবরাহ বন্ধ

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) ঃ
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্পটি অকার্যকর হয়ে পড়েছে । এ প্রকল্পের আওতায় স্থাপিত পাম্প থেকে প্রায় ৩ বছর ধরে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রয়েছে । ফলে কয়েক হাজার পৌরবাসী পৌরসভার তত্বাবধানে বিশুদ্ধ পানি প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছে । তারা ৩ বছর ধরে নিজস্ব ব্যবস্থায় বিশুদ্ধ পানি ব্যবহার করেছেন ।
সুত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে বিগত ২০২১-২২ অর্থবছরে “পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থা উন্নীতকরণ” প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে পীরগঞ্জ পৌরসভায় ৩টি পাম্প বসানো হয়। ২০২২ সালে পৌর এলাকার ওসমানপুর মৌজার পীরগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে সাবেক কাউন্সিলর সাহেব আলীর জমিতে, সোনাকান্তর মৌজায় লাল মিয়ার জমিতে এবং গাড়াবেড় জামে মসজিদের সামনে এই তিনটি স্থানে পানির পাম্প স্থাপন করা হয়। পাম্প স্থাপনের পর অনুর্ধ ৪ মাস পীরগঞ্জ পৌরবাসীর মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছিল । পরবর্তিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় । অদ্যবধি উক্ত পাম্প থেকে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রয়েছে ।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন পৌরবাসীর মতে পীরগঞ্জ আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার তৎকালিন মেয়র তাজিমুল ইসলাম শামীম , জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আল মামুন ও পৌর সচিব আব্দুর আঃ রহিম এ রহস্য জনক ভুমিকার কারনে এর প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্ণিতীর ঘটনা ঘটেছে। যে কারনে প্রকল্পটির কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়নি বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পৌরবাসী এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ সরবরাহের ব্যবস্থা নিশ্চিতকরনে সরকারের দৃষ্টি কামনা করছেন ।
এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, পৌরবাসী পানির বিল না দেওয়ায় অপাতত ও যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!