
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত ভিপি, জিএসসহ সকল নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক।
বুধবার (১০ সেপ্টেম্বর দুপুরে ) এই অভিনন্দন বার্তা দেন । এসময় তিনি বলেন, “এই বিজয় ঢাবির সকল ছাত্র-ছাত্রীর। নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক জ্ঞান-বিজ্ঞান, আদর্শ, গণতন্ত্র ও সুস্থ সংস্কৃতি চর্চার অনন্য দৃষ্টান্ত।” তিনি আশা করেন, নবনির্বাচিত ডাকসু নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অধিকার ও ন্যায্য দাবী আদায়ে বলিষ্ঠ ভুমিকা পালন করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা । ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।
এছাড়া সর্বমোট ২৮টি পদের মধ্যে ২৩ টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। বাকি ৫ টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা । এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হন ১ হাজার ৩৫ জন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২