হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গড়ানিয়া বাজারে ভুক্তভোগী শাহিন মোল্যা নিজেই এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শাহিন মোল্যা বলেন, মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা থানায় একটি জমিজমা সংক্রান্ত শালিসিতে অংশ নেন তিনি। শালিস শেষে থানার প্রধান ফটকের সামনে বের হলেই পূর্বপরিকল্পিত ভাবে কামরুল ইসলাম দাউদসহ আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে সেখান থেকে সরিয়ে দেন।

যুবদল নেতা শাহিন মোল্যার দাবী, কামরুল ইসলাম দাউদ একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু দলের দুর্দিনে বেইমানি করে শাহ্ মোহাম্মদ আবু জাফরের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। এই কারণে দল তাকে বহিষ্কার করেছে। কিন্তু ৫ আগস্ট পর সে আবার নিজেকে বিএনপি নেতা দাবী করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব নিয়ে তার সাথে আমার পূর্ব বিরোধ চলছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক হাদী জিয়াউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত বিশ্বাস ও বানা ইউনিয়ন যুবদল নেতা খোকন মোল্যা প্রমুখ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কামরুল ইসলাম দাউদ বলেন, ‘আলফাডাঙ্গা থানায় জমিজমা সংক্রান্ত একটি শালিস বৈঠক হয়। শালিশে আমি আমার এলাকার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম। শাহিন মোল্যা অন্য ইউনিয়নের লোক হয়েও সেখানে এসে আমাকে ‘দালাল’ বলে কটাক্ষ করেন। তিনি অহেতুক উত্তেজনা সৃষ্টি করেন।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!