
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচপীর তলা গ্রামে পারিবারিক অভিমান থেকে আরাফাত (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
নিহত আরাফাত ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। জানা যায়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে খাওয়া-দাওয়ার পর আরাফাত তার মায়ের কাছে কিছু টাকা চায়। মা টাকা দিতে না চাইলে সে অভিমান করে স্কুলে না গিয়ে পরিবারের অগোচরে ঘরের ভেতরে আত্মহত্যা করে।
খবর পেয়ে সারিয়াকান্দী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সারিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সংলাপ এবং সচেতন অভিভাবকত্বের গুরুত্ব আবারও সামনে এসেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২