
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে ৩টি আসন করার সিদ্ধান্তের বিরুদ্ধে মোরেলগঞ্জে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের বিভিন্ন সড়কে সর্বদলীয় সম্মেলিত কমিটির উদ্যােগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এ কর্মসূচি পালন করেন। সকাল সন্ধ্যা এ হরতালে বন্ধ থাকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান,ব্যবসায় প্রতিষ্ঠান, পরিবহন চলাচল।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট জেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ৪টি আসনই যথাযথ ছিল। একটি আসন কমিয়ে ৩টি আসন করার মাধ্যমে জেলার জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। এ সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী এবং স্থানীয়দের জন্য অযৌক্তিক।
এসময় বক্তারা দ্রুত এ গেজেট বাতিল করে জেলার পূর্বের ৪টি আসন বহাল রাখার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী