
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক (৬৭) বছর। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকায় একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।তিনি এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে আনিছুর রহমান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আনোয়ান খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭ টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির নিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মুনসুর আহমেদ পাশা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
মরহুমের জানাযার নামাজ তাঁর নিজ গ্রাম বিলচাপড়ী মাদ্রাসা মাঠে রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক