হোম » সারাদেশ » উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

 রায়হান আলীঃ
 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মোমেনা আলী বিজ্ঞান স্কুল।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে  মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০৬ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, বই ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দাতা সদস্য মিসেস লায়ন মোমেনা আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারি মার্সেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, পিটিআই ইন্সট্রাক্টর, কামরুল ইসলাম,হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জাহিদ হোসেন, বাঙ্গালা সাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান লিটনসহ অনেকে।
কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে এমনটাই মনে করছেন আয়োজকরা। উল্লাপাড়ার এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
রায়হান আলী
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!