
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রতিষ্ঠানের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পীরগঞ্জের ঝাড় বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালেক । ফলে হামলার আশংকায় তিনি বিকল্প রাস্তা ব্যবহার করে মাদ্রাসায় যেতে বাধ্য হচ্ছেন ।
অভিযোগে জানা গেছে, বিগত দীর্ঘ সময় পুর্বে উপজেলার ঝাড় বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাইকড় গ্রামের সিএস ও এসএ রেকডিও ব্যক্তির কাছ থেকে দলীল মুলে প্রাপ্ত ৭২ শতক জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে । বর্তমান আর এস খতিয়ানেও উক্ত জমি মাদ্রাসার নামে রেকর্ডভুক্ত হয় ।
এদিকে মাইকোড় গ্রামের জোনাব আলীর পুত্র নওয়াব আলী গং উক্ত জমি তাদের দাবী করে রংপুর ল্যান্ড সার্ভে আদালতে একটা মামলা করে। যার নং-২১৬৯ । মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালেক মাদ্রাসার জমি রক্ষার জন্য মামলার নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হচ্ছেন । এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রতিপক্ষ নওয়াব আলীর লোকজন । তারা বারংবার অধ্যক্ষ আব্দুস সালেক কে মামলার নির্ধারিত দিনে আদালতে না যাওয়ার জন্য নিষেধ করছেন । কিন্তু অধ্যক্ষ তাতে সম্মত না হওয়ায় প্রতিপক্ষের লোকজনের কাছে একাধিক বার লাঞ্চিত হয়েছেন । বর্তমানেও এ পরিস্থিতি অব্যহত রয়েছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় মাদ্রাসাটির অধ্যক্ষ প্রতিপক্ষের লোকজনের কাছে লাঞ্চিত কিংবা হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় বিকল্প রাস্তা ব্যবহার করে প্রতিষ্ঠানে যাচ্ছেন । তাই তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা