
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
বহুল প্রতিক্ষিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের ক্রয়কৃত নিজস্ব জায়গায় নির্মিত মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জা ডাইন রেস্তোরাঁয় বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে এ উদ্বোধন সম্পন্ন হয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা বনবিট কার্যালয় সংলগ্ন মনোরম পরিবেশে নির্মিত মার্কেটটি উদ্বোধনের সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলাম মুবিন; সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরব; সহ-সভাপতি আব্দুল খালেক
এছাড়াও সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রবাসী ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, এই মার্কেট প্রবাসী ইউনিয়নের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন। প্রবাসীদের অর্থায়নে ক্রয়কৃত জমিতে নির্মিত এ মার্কেট ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক