
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিষ্টির দোকান ও ফলের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা—এমন নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযান চলাকালে ৫টি দোকানে মোট ৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, এ অভিযান মূলত সতর্কতামূলক। ধাপে ধাপে দৌলতপুর উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
জনগণের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের যেকোনো অনিয়ম বা অসঙ্গতির বিষয়ে সাধারণ মানুষ মন্তব্য ও অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা