
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খলিলুর রহমান ডিগ্রি কলেজ চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
পরে কলেজ চত্বর থেকে র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান