হোম » সারাদেশ » ধুনটে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.

বগুড়া জেলার ধুনট উপজেলায় বিএনপির দোয়া মাহফিলে হামলা ও কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ইবনে সউদ (৪২) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার ইবনে সউদ ধুনট উপজেলার নাংলু গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নিমাগাছি ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন  ছাত্রলীগের সাবেক সভাপতি। গত বুধবার রাতে তাকে নিজ গ্রামের নাংলু বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎ধুনট থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের এমদাদুল হক রনির হোটেল ‘আরাফাত’-এর দ্বিতীয় তলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়।

‎হামলায় বিএনপি নেতাকর্মীদের মারধর, ব্যানারে আগুন, হোটেল ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ ওঠে।

‎এ ঘটনায় এমদাদুল হক রনি বাদী হয়ে ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় ইবনে সউদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “মামলার অন্যান্য আসামিদেরও শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত ইবনে সউদকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!