হোম » সারাদেশ » চকরিয়ায় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাত গ্রেফতার

চকরিয়ায় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাত গ্রেফতার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন অস্ত্রধারী ডাকাতকে গ্রেফতার করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বটতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি কালো মাস্ক ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জিসান (২০), পিতা মৃত জালাল আহমদ, মাতা রওশনারা বেগম, সাং—পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া, ওয়ার্ড নং ০৩, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন।
আব্দুল্লাহ (২২), পিতা কালু ফকির, মাতা নুরজাহান, সাং—কোরালখালী, ওয়ার্ড নং ০৯, সাহারবিল ইউনিয়ন।
মোহাম্মদ শাহজাহান (৪২), পিতা বাদশা মিয়া, মাতা মৃত নুর নাহার, সাং—পূর্ব কালাগাজী সিকদার পাড়া, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চকরিয়া থানা এলাকা ছাড়াও আন্তঃজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ডাকাত দলের সঙ্গে মিলিত হয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুল আনোয়ার ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!