
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ২০৫টি পরিবারের মাঝে জুলাই-আগস্ট মাসের জন্য ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল আলীম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল আহসান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, নাছিমা আক্তার, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম প্রমুখ।
উপকার ভোগীদের উদ্যেশে অতিথিবৃন্দরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ চাল বিতরণের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন