
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮.৩০টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করেন। এ ঘটনার জেরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া-পাল্টাধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩