
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল নামে এক স্কুল ছাত্র নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়েছে।
৩ সেপ্টেম্বর দুপুরে আপেল তার বন্ধুদের নিয়ে কাটাবাড়ী ইউনিয়নের করতোয়া নদীতে গোসল করতে যায় । হঠাৎ আপেল নিখোঁজ হলে তার বন্ধুরা খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেছে স্থানীয় শতশত লোকজন এবং ফায়ার সার্ভিসের ডুবারু দল প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে তার মরদেহের সন্ধ্যান পায়।
নিখোঁজ স্কুলছাত্র আপেল কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের পুত্র।
এলাবাসী সূত্রে জানা যায়, প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর থেকে তাকে পওয়া যায়নি। সন্ধ্যার একটু আগ ফায়ার সার্ভিসের ডুবারু দল এবং এলাকাবাসীর প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর তার নদী থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত