হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিমলা বাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় উপজেলা উপজেলা বিএনপি আয়োজিত র‌্যালীপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আঃ আওয়াল, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন প্রমূখ। সভা শেষে একটি বিরাট র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার এলাকায় শেষ হয়। বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!