
আবুল হাশেম
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চন্ডিপুর বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এক হাজার চারা গাছ বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠু বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম , সাবাজ আহমেদ, ফরিদ হোসেন, মানুম হোসেন (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড), সাগর আহমেদ (সাধারণ সম্পাদক, ৩নং পাকুড়িয়া যুবদল)সহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের সৃষ্টি হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান