
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি উদ্যানের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য তিনি উদ্যান প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এর মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। আজকের এ উদ্যোগ শুধু সৌন্দর্য বাড়াবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।”
এসময় চকরিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম, বন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ