
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুর এলাকায় মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পুলিশের একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযানে প্রথমে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার খামারভাতী গ্রামের মোঃ জিয়াউল হক (২২) কে একটি বাসে তল্লাশির সময় ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে একই রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা মোঃ পারভেজ (৪০) কে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী