হোম » সারাদেশ » শেরপুরে রাস্তা প্রশস্তকরণ ও ঢালাই কাজের উদ্বোধন

শেরপুরে রাস্তা প্রশস্তকরণ ও ঢালাই কাজের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
শেরপুরে রাস্তা প্রশস্তকরণ ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী বারদুয়ারী মাছের আড়ৎ এ প্রবেশের রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক আসিক খান।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার আসিক খান বলেন, এই রাস্তা প্রশস্থকরণ ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে ঐতিহ্যবাহী মাছের আড়ৎটি তার প্রাণ ফিরে পাবে। ব্যবসায়ীরা নির্বিগ্নে ব্যবসা চালিয়ে যেতে মাছ আনা নেওয়া করতে পারবে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ এবং ওয়ার্ক এসিস্ট্যান্ট তোতা। রাস্তা প্রশস্তকরণ ও আরসিসি ঢালাই কাজটি বাস্তবায়ন করছে তামান্না এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক জহুরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!