
মো: আব্দুল করিম, শেরপুর :
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীবরদী পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফজলুল হক চৌধুরী অকুল। ৩০ আগস্ট ইকোনিমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন পুরানা পল্টন লাইন অফিসে ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর. ড. আহসান উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর উপদেষ্টা প্রফেসর ড. এম এ সত্তার। এসময় ফজলুল হক চৌধুরীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।
ফজলুল হক চৌধুরী অকুল বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য। খেলাধুলা, সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন সহ এলাকার অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার