
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩০ আগস্ট দিবাগত রাতি ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাজাপুর গ্রামের পদ্মপুকুর দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। রবিউল উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর (পন্ডিতপাড়া) এলাকার মো. ইসমাইল প্রামানিকের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রবিউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা