
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তার ছাদেক হাজীর নামাজে জানাযা রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রণবীরবালা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় বক্তারা মরহুমের দেশপ্রেম, মুক্তিযুদ্ধে অবদান এবং শ্রমিক সংগঠনে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক