
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাতি মালামাল ক্রয় বিক্রয়কারী সহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত ২১ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের আখানগরে অবস্থিত একটি সিলিকা ফ্যাক্টরিতে ঢুকে তিনজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে ডাকাতদল। এ সময় তারা তিনটি ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় এবং পরে তা বিক্রি করে দেয়।
ঘটনার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্য এবং মালামাল ক্রয় বিক্রয়কারী সহ ছয়জনকে গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হচ্ছেন,
১)মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪০) পিতা মৃত খাজিম উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, থানা-বিরল, জেলা-দিনাজপুর।
২)মোঃ ইউনুস (৩৮), পিতা হাবিবুর রহমান, সাং-পূর্ব সুকানপুকুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৩)মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা নুর ইসলাম, সাং-পূর্ব সুকানপুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৪)অতুল চন্দ্র রায় (৩৮), পিতা মৃত হরেন্দ্রনাথ, সাং-মাড়েয়া সর্দারপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
৫)রফিকুল ইসলাম, পিতা রুস্তম আলী গ্রাম সুন্দরবন, থানা- কোতোয়ালি জেলা দিনাজপুর।
৬) ডাকাতি মালামাল ক্রয়/বিক্রয় কারী মোঃ আজিজুল,(৫০) পিতা-মোঃ মুজিব উদ্দিন, গ্রাম সর্দার পাড়া বোদা পঞ্চগড়,গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান