প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাতি মালামাল ক্রয় বিক্রয়কারী সহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত ২১ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের আখানগরে অবস্থিত একটি সিলিকা ফ্যাক্টরিতে ঢুকে তিনজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে ডাকাতদল। এ সময় তারা তিনটি ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় এবং পরে তা বিক্রি করে দেয়।
ঘটনার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্য এবং মালামাল ক্রয় বিক্রয়কারী সহ ছয়জনকে গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হচ্ছেন,
১)মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪০) পিতা মৃত খাজিম উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, থানা-বিরল, জেলা-দিনাজপুর।
২)মোঃ ইউনুস (৩৮), পিতা হাবিবুর রহমান, সাং-পূর্ব সুকানপুকুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৩)মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা নুর ইসলাম, সাং-পূর্ব সুকানপুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৪)অতুল চন্দ্র রায় (৩৮), পিতা মৃত হরেন্দ্রনাথ, সাং-মাড়েয়া সর্দারপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
৫)রফিকুল ইসলাম, পিতা রুস্তম আলী গ্রাম সুন্দরবন, থানা- কোতোয়ালি জেলা দিনাজপুর।
৬) ডাকাতি মালামাল ক্রয়/বিক্রয় কারী মোঃ আজিজুল,(৫০) পিতা-মোঃ মুজিব উদ্দিন, গ্রাম সর্দার পাড়া বোদা পঞ্চগড়,গ্রেফতার হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.