হোম » সারাদেশ » পাহাড়পুর বৌদ্ধবিহারে বাইপাস সংযোগ সড়ক নির্মানে উন্মুক্ত হচ্ছে উন্নয়নের সম্ভাবনার দ্বার

পাহাড়পুর বৌদ্ধবিহারে বাইপাস সংযোগ সড়ক নির্মানে উন্মুক্ত হচ্ছে উন্নয়নের সম্ভাবনার দ্বার

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর। নওগাঁর বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহারে অত্যাধুনিক বাইপাস সংযোগ সড়ক নির্মানে উন্মুক্ত হচ্ছে উন্নয়নের সম্ভাবনার দ্বার। এই বিহারকে কেন্দ্র করে সব সময় দর্শনর্থীরা নানা সুবিধা অসুবিধা নিয়ে মতামত দিয়ে আসছে। বিহারের ইতিহাস ঐতিহ্য মুল অবকাঠামো ঠিক রেখে নানা উন্নয়ন মূলক কর্মকান্ড নির্মান বা সংস্কার হলেও পাহাড়পুর বাজার মোড় থেকে বিহার পর্যন্ত আঁকা বাঁকা সরু সংযোগ পথে পথচরীসহ দর্শনাথীরা দুর্ভোগের শিকার হয়। এটা নিয়ে কেউ কখনো ভাবেনি। জনদুর্ভোগ রোধে অবশেষে পাহাড়পুরে অত্যাধুনিক বাইপাস সংযোগ সড়ক নির্মান হচ্ছে। সড়ক নির্মান হলে দু’পাশে হোটেল, রেস্তোরা, দোকানপাট ব্যবসা বাণিজ্য গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন এলাকাবাসী, এলাকাবাসী জানান নির্মান কাজ শেষ হলে শুধু ব্যবসা বাণিজ্য নয় গোয়ালভিটা মোড়ে বাসাবাড়ি নির্মান হবে। বর্তমান নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক পাহাড়পুর ঘুরে যাওয়ার পর তিনি প্রদক্ষেপ নেন পাহাড়পুরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বদলগাছী পাহাড়পুর ও জয়পুরহাট সংযোগ মেইন সড়ক থেকে বিহার পর্যন্ত অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মান করা যায় তাহলে পাহাড়পুরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, যানজট ভোগান্তি থেকে দর্শনার্থীরা মুক্তি পাবে। সেই লক্ষে এই সড়ক নির্মানে ইতো মধ্যেই সকল প্রস্তুতি শেষ। জমি অধিগ্রহন করা হয়েছে। টাকা পেতে কোন গ্রাহক যেন হয়রানী না হয় এ জন্য জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল গত সোমবার বিকাল ৫ টায় পাহাড়পুর গোয়ালভিটা গ্রামে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ জমির মালিকরা মতবিনিময় সভায় বলেন আমরা যেন সহজে টাকা পাই এবং দ্রুত সড়কের নির্মান কাজ শুরু করার দাবী জানান। মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সড়ক ও জনপথ ভিাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, এসিল্যান্ড আতিয়া খাতুন। কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু।
কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু জানান সড়ক নির্মান হলে এই এলাকার চিত্র পাল্টে যাবে সড়কের দু’পাশে গড়ে উঠবে দোকানপাট, ব্যবসা ব্যণিজ্য। এলাকার উন্নয়ন ঘটবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!