
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বহুল আলোচিত ফোরকান হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আব্দুর রাজ্জাক (৩৬), যিনি শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
তিনি ডোমনপুকুর নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর বারী এবং মাতা মৃত লাইলী বেগম।
শাজাহানপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে মাঝিড়া কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২