
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান রাষ্ট্রীয় সফর শেষে ১৫ দিন পর কর্মস্থলে ফিরেছেন। ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে তাঁর কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে চকরিয়া ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোছাদ্দেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে চকরিয়ার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ