হোম » সারাদেশ » কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত  

কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত  

স্ট্যাফ রিপোর্টার, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মিসেস মূর্শীদা জামান বেল্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য-সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন ও আব্দুর রশিদ, পৌর বিএনপির সদস্য মিরু খা ও মিলন বিশ্বাস, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, আমজেদ ও রসূল আমিন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তোজা জিকো, পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন, জাহিদ ও কাঞ্চনসহ ছাত্রনেতা আরাফাত রহমান কোকো এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!