
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সাত লক্ষ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায় মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। সিএনজি ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১,৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় সাত লক্ষ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি রিয়াজুল ইসলাম (৩৯), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান