হোম » সারাদেশ » বাসাইলে প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় অসহায় মনা মিয়াকে অটোভ্যান উপহার

বাসাইলে প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় অসহায় মনা মিয়াকে অটোভ্যান উপহার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে প্রবাসী ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় অসহায় মনা মিয়াকে অটোভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়িতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মনা মিয়ার হাতে অটোভ্যানের চাবি তুলে দেওয়া হয়।
অটোভ্যান গাড়ি ক্রয়ে প্রবাসী ও এলাকাবাসী যৌথভাবে আর্থিক সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ মশিউর রহমান কালন, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য আতিকুর রহমান মিঠু, অ্যাডভোকেট নূর মোহাম্মদ রাশেদ, বাসাইল সদর ইউনিয়ন যুব দলের সভাপতি আল আমিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক শ্রমিক জনতালীগের সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাগর আহমেদ টিটু।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!