
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমি ও শ্রীনগর ইউনিয়নের জোয়ান শাহী হাওড়ে পোনামাছ অবমুক্ত করা হয়। আজ ২৭ আগস্ট সকালে অনুষ্ঠানিক ভাবে এই দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকালে জোয়ানশাহী হাওর ও উপজেলা পরিষদ পুকুরে ৫ শ ১৫ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) এ,এইচ এম আজিমুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমবায় কর্মকর্তা রুবাইয়াত বেগম, পাট উন্নয়ন কর্মকর্তা সিহাব উদ্দিন ও শ্রী- নগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন- অর রশিদ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি- এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে আজ জলাশয় , প্লাবন ভূমিতে ৫১৫ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মাছগুলো বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে যত্নবান হওয়ার আহবান জানান। পাশাপাশি মাছে- ভাতে বাঙালী। তাই মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক