
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর ডোবায় কচুরিপানার ভেতর থেকে মাইমুনা আক্তার (১৩) নামে এক ৭ম শ্রেণির শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত শনিবার দুপুরে বাড়ির কাছেই সমবয়সিদের সঙ্গে পুতুল খেলিতেছিল মাইমুনা। এ সময় ফুল আনতে বাড়ির পাশে যায় সে। তারপর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে মঙ্গলবার বিকালে বাড়ির অদূরে পুকুরে খাদ্য দিতে যায় মাইমুনার কাকা আলী হোসেন। এ সময় পুকুরের পাশে একটি ডোবা থেকে দুর্গন্ধ বের হলে পরে ওই স্থানে যান তিনি। কচুরিপানার ভেতরে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২