হোম » সারাদেশ » চকরিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

চকরিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

এইচ এম রুহুল কাদের,​চকরিয়া,( কক্সবাজার):

 কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন । মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের এটিএন পার্ক কমিউনিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১১-৬৬৫৪ নম্বরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-৫৫-৪৫৬৮) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

​চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছে, দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস এবং মোটরসাইকেল দুটিই জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন । তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!