হোম » সারাদেশ » তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, ঝিনাইদহ-৪ আসনের (সংসদীয় আসন-৮৪) ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রার্থী ও সাবেক চারবারের সফল সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মিসেস মূর্শীদা জামান বেল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন ভিপি, কালিগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম, কালিগঞ্জ পৌর বিএনপির অন্যতম সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপির নেতা ফজলুর রহমান তপন, আব্দুর রাজ্জাক, মিনার, লিয়াকত হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরে সরকারের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় আন্দোলন করে আসছে। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!