
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: জেলা সদর হতে অতি নিকটে হাঁসাইগাড়ি বিলটি মূল শহর থেকে মাত্র ৪০ টাকা টমটম ভাড়া পথি মধ্যে ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ী অবস্থিত, কথায় বলে এক টিকিটে দুই ছবি দেখা ইতিমধ্যে দেশ-বিদেশে বিলটি ভাইরাল বিল হিসেবে পরিচিতি লাভ করেছে ।কেউ কেউ আবার মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করেছেন। দেশের সর্বস্তর থেকে বিভিন্ন ভ্রমণ পিয়াসুরা পরিবার পরিজন নিয়ে আসেন, ইউটিউবার, টিকটকার রেস বাইকার,ব্যান্ড সংগীত শিল্পীদের উপস্থিতিতে সরব থাকে পুরো সপ্তাহ তবে শুক্রবার শনিবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে, সরু রাস্তার কারণে ব্যপক যানজট সৃষ্টি হয়, এতে করে সাধারণ পথচারিদের পথ চলা স্থবির হয়ে পড়ে এমন কি ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
কারণ হিসেবে যেটি দেখা যায়, অপরিকল্পিত ভাবে অসংখ্য দোকানপাট হোটেল, গ্যারেজ যত্রতত্র গাড়ি পার্কিং অত্যাধুনিক দুটি রেস্টুরেন্ট ও গড়ে উটেছে। উড়তি বয়সের, মাঝ বয়সের ছেলে মেয়ে ও তরুন তরুণী, কপোত কপতিদের সমাগম ও কম নেই তারা সেখান থেকে ছই ও পর্দা আলা নৌকা রিজার্ভ করে ১০০ টাকার ভাড়া ১০০০ হাজার টাকা দিয়ে এতেই মাঝি নিরব, তাদের চোখ বন্ধ হয়ে যায় প্রতিটি নৌকা প্রায় ৪ থেকে ৫টি করে টিপ করে যেখানে নৌকা রয়েছে অগণীত প্রত্যেকেই প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া মারেন, নৌকার গ্রাঁম ওয়ারি সদ্দার হিসেবে চুয়ার পাড়ার প্রভাবশালী বাবু, আব্দুল হাই, হাঁসাইগাড়ির রুবেল, মকছেদ ভোদো, খামার গোয়ালির মাঝিরা নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক