
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামি বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ এই টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া শহরের মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামি (বগুড়া শহর শাখা) এবং বগুড়া-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও. মো. আলমগীর হোসেন, নায়েবে আমীর, মাও. আ. হালিম বেগ, নায়েবে আমীর, আ.স. ম. আব্দুল মালেক, সেক্রেটারি, অ্যাড. রিয়াজ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম তুহিন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, অধ্যাপক হারুনুর রশিদ, জোন সদস্য ইকবাল হোসেন, মিডিয়া ও প্রচার সম্পাদক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমান গণি মাস্টার, সাবেক কাউন্সিলর ও শহর শাখার সদস্য (১৯নং ওয়ার্ড)।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ১৯নং ওয়ার্ড বনাম শাখারিয়া ইউনিয়ন। টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্বে ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ এবং ১৯নং ওয়ার্ডের পরিচালক রুহুল আমীন বাকী।
এই আয়োজনে এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ