
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া থানা পুলিশের হেফাজতে দুর্জয় চৌধুরী নামের এক যুবকের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ আখ্যা দিয়ে দায়ীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।
২২ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর কয়েক শতাধিক মানুষ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে চকরিয়া থানা সেন্টারে মানববন্ধনে অংশ নেন। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গিয়ে রাস্তা অবরোধ করেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিতে আহ্বান জানান। পরে আন্দোলনকারীরা সাড়া দিয়ে রাস্তা ছেড়ে দেন।
মানববন্ধনে বক্তারা দুর্জয় চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং চকরিয়া বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম ও সিনিয়র শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতার দাবি করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন