হোম » সারাদেশ » পীরগঞ্জের তৃতীয় লিঙ্গের মাষ্টার্স পরীক্ষার্থী মাহি

পীরগঞ্জের তৃতীয় লিঙ্গের মাষ্টার্স পরীক্ষার্থী মাহি

বখতিয়ার রহমান, পীরগঞ্জ,রংপুর: জীবনের ঘাত প্রতিঘাত ও নানান সমালোচনায় দমে যাননি পীরগঞ্জের তৃতীয় লিঙ্গের রবিউল ইসলাম মাহি(২৭) । তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে জানান দিতে যান সমাজের আর ১০ জনের মত আমরাও পারি নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের জন্য কিছু করতে । তাই তার অবিরত প্রচেষ্ঠার অংশ হিসেবে চলতি সনের মাষ্টার্স পরীক্ষায় অংশ গ্রহন করেছেন । রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের ইলিয়াস হোসেন ও ফৌজিয়া বেগমের ৫ সন্তানের মধ্যে বড় সবার বড় রবিউল ইসলাম মাহি।

তিনি ৭ বছর বয়সে বুঝতে পারেন যে, তিনি শারিরিক ভাবে অন্যদের থেকে তিনি আলাদা। তখন নিজের মত সঙ্গীদের অন্নেষনে পীরগঞ্জের খালাশপীরে চলে আসেন এবং সেখানে তৃতীয় লিঙ্গের নেতা সাইফুল ইসলাম স্মৃতির সহযোগীতায় এ সম্প্রদায় ভুক্ত থেকেও চালিয়ে যান লেখা পড়া। পূর্ব বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাহি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে ভর্তি হন ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ।

উক্ত বিদ্যালয় থেকে এসএসসি পাস, কেশবপুর টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে এইচএসসি এবং ২০২০ সালে খালাসপীর ডিগ্রি কলেজ থেকে বিএসএস পাশ করেন। তার পরেও মাহির উচ্চ শিক্ষার প্রত্যাশা দমে যায়নি । পরবর্তিতে তিনি রংপুর কারমাইকেল কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ ১ম বর্ষে ভর্তি হন। তিনি গত মঙ্গলবার থেকে চলতি ২০২৫ সনের এমএ পরীক্ষায় অংশ নিয়েছেন ।

তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত মাহি জানায়, ২০১৯ সালে সরকারি ভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ভাতাভোগী করা হয়। তিনি বøাড ডোনেশন সংগঠনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার ইচ্ছে চাকুরির সুযোগ পেলে আজীবন মানুষের সেবা করবেন । তার মতে তিনি বিয়ে করতে পারবেন না এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

মাহি বলেন, আমার জীবনের কোন পিছুটান নেই। আমি গরিব ও অসহায় রোগীদের বিনা টাকায় ব্লাড ম্যানেজ করে দেই এবং আমিও ব্লাড দেই। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাধ্যমত সহযোগীতা করি । পীরগঞ্জের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা সাইফুল ইসলাম স্মৃতি জানান, সরকারি ভাবে পীরগঞ্জ উপজেলায় ৫৪ জন হিজড়া রয়েছে। আমরা সামাজিক মর্যাদা চাই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!