
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামের মোঃ হযরত আলী সোনার (৩৬), যিনি আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও শাজাহানপুর থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর থানাধীন সোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হযরত আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারপিট, মাদক ও অস্ত্র আইনে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয় (মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪)।
তার বিরুদ্ধে দায়ের হওয়া উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে: ২০১৩: শাজাহানপুর থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩৮৭/৪২৭/৫০৬ ধারায় মামলা ২০১৭: শাজাহানপুর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা
২০১৮: পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; একই বছর শাজাহানপুর থানায় ৩২৩/৩৪১/৩০৭/৩২৬/৩৮৫/৩৭৯/৫০৬/৩৪/৩২৪ ধারায় মামলা ২০১৯: শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, যার চার্জশিট দাখিল হয়েছে ২০২৪ সালের অক্টোবর মাসে ২০২৪: শাজাহানপুর থানায় আরেকটি হত্যা ও মারপিটের মামলা
গ্রেফতারের পর হযরত আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক