
ইউনুছ আলী: সার দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট)সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ আজিজুর রহমান. উপজেলার বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক. সদস্য সচিব মোস্তাফিজুর রহমান.যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম আকন্দ.মঞ্জরুল ইসলাম. নুরালম খান হিরো. যুবদলের যু্গ্ন আহবায়ক নাজিমুদ্দিন আকন.স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কলিমচান. সদস্য সচিব রবিউল ইসলাম রানা প্রমূর্খ। এ সময় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি