
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হাওয়া খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া খাতুন উপজেলার সদর ইউনিয়নের পাকড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া খাতুন যাত্রী হিসেবে একটি অটো ভ্যানে ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল অটো ভ্যানটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান হাওয়া খাতুন।
দুর্ঘটনার খবর পেয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক