
আল আমিন মুন্সী: আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে নরসিংদী জেলার সকল উপজেলার সকল দলের মনোনীত এমপি প্রার্থীরা ইতোমধ্যে প্রচার ও প্রচারণা শুরু করে দিয়েছেন। ভোটারদের কাছে যেয়ে দোয়া ও ভোট চাচ্ছেন তারা। পিছিয়ে নেই নরসিংদী- ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আমজাদ হোসাইন। তিনি ইতোমধ্যে তার নির্বাচনি এলাকায় প্রচার ও প্রচারণা শুরু করে দিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন এমপি প্রার্থী আমজাদ হোসাইন।
পলাশ উপজেলার সাধারণ মানুষের মনের ভিতরে ইতোমধ্যে যায়গা করে নিয়েছেন তিনি, শুধু তাই নয়, সকল দলের মধ্যে, জনপ্রিয়তায় এগিয়ে আছেন জামায়াতের এই এমপি প্রার্থী। পলাশ উপজেলা জনগণের বিপদে আপদে, পাশে থাকা জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন কে পাশে পেয়ে খুশি পলাশ উপজেলার সাধারণ মানুষ। নির্বাচন নিয়ে প্রশ্ন করলে এমপি প্রার্থী আমজাদ হোসাইন বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে তিনি এই পলাশবাসী সকলের সব সময় খেদমত করে যেতে চান। তিনি আরও বলেন, আমি যখন খেদমত করে যাবো তখন আমার বিশ্বাস পলাশের সাধারণ মানুষ আমার পাশে থাকবে সব সময় ।
পলাশ উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলার আশ্বাস ও দেন এমপি প্রার্থী আমজাদ, এ বিষয় তিনি আরও বলেন, আমি যদি এমপি হতে পারি ২৪ ঘন্টা পলাশের সাধারণ মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে, তারা যে কোনো বিষয় নিয়ে আসবে আমার কাছে সাথে সাথে তা আমি সমাধান করে দিবো। তিনি আশাবাদী পলাশ উপজেলার সাধারণ মানুষ তার পাশে আছেন তাই বিপুল ভোটে জয়ী হয়ে পলাশে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে পারবেন এবং সকলকে সাথে নিয়ে পলাশ উপজেলায় উন্নয়নের কাজ করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক