
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ফিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায় ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নি সংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সোমবার(১৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার (ওসিতদন্ত) এবাদত আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পার্শ্ববর্তী জেলা ঝালকাঠি সদর থানা পুলিশের সহযোগিতায় ঝালকাঠির স্টেশন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে কাউখালী গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে আজমল হোসেন সরদার (৫৫) কে গ্রেপ্তার করা হয়। সে কাউখালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক।
কাউখালী থানার ওসি মোঃসোলায়মান বলেন কাউখালী বিএনপি’র অফিস পোড়ানোর ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা