হোম » সারাদেশ » বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ভাগিনার নেতৃত্বে ১৫ আগস্ট পালিত

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ভাগিনার নেতৃত্বে ১৫ আগস্ট পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গত ১৫ আগষ্ট দিবাগত রাত সাড়ে নয়টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন-এর ভাগিনা আশিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন।
মিছিলটি ওমরদিঘী বাজার থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদ চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “ভিপি শাহীন আসছে রাজপথ কাঁপছে, শাহজাহানপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, স্বেচ্ছাসেবক লীগের ঘাঁটি”।
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও স্থানীয়দের মাঝে বড় ধরনের অঘটনের আশংকা দেখা দিয়েছে।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ যদি অনুমতি ছাড়া কর্মসূচি করে থাকে, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!