
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় অভিনব কায়দায় লুকানো দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রান্নাঘরের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
১৭ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশের এএসআই হোসেন আলীর নেতৃত্বে পাকুল্লা খাটিয়ামারিচর এলাকায় মোঃ তোজাম্মেল হোসেন ব্যাপারীর (৩৭) বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তোজাম্মেল পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘরের মাটি খুঁড়ে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এগুলোর কোনো রেজিস্ট্রেশন ছিল না।
উদ্ধারকৃত মোটরসাইকেল: Bajaj CT 100 (লাল রঙ, ১০০ সিসি) ইঞ্জিন নম্বর: DUMBSL33008 চেচিস নম্বর: MD2DDD UZZSW L77562
মূল্য: আনুমানিক ১,২০,০০০ টাকা Suzuki Gixxer SF (কালো রঙ, ১৫০ সিসি) ইঞ্জিন নম্বর: BGA1-533500 চেচিস নম্বর: MB8NG4B BEJ9106379 মূল্য: আনুমানিক ২,৮০,০০০ টাকা
আটক তোজাম্মেল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার আরও কয়েকজন সহযোগী রয়েছে যারা এই চোরচক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সোনাতলা থানায় ১৮ আগস্ট তারিখে মামলা (নং ২১) দায়ের হয়েছে, দণ্ডবিধির ৩৭৯/৪১৩/৩৪ ধারায়।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং চোরচক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক