
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে একটি হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের সময় ছিল গত শুক্রবার (১৫ আগস্ট), সন্ধ্যা ৬টা।
নিখোঁজ দুই কিশোর হলো— নাহিদ (১৩), পিতা: লাল মিয়া, সিয়াম হোসেন (১৩), পিতা: মোঃ আবু হানিফ
তারা দুজনই বিনোদপুর কাসেমুল উলুম কাওমী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং হোস্টেলে থেকে লেখাপড়া করত। তাদের বাড়ি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন নাহিদ সন্ধ্যায় খাবারের জন্য তার নানার বাড়িতে যায়। খাবার খেয়ে মাদ্রাসায় ফেরার কথা থাকলেও সে আর ফিরে যায়নি। পরে অনুসন্ধানে জানা যায়, একই সময়ে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তার সহপাঠী সিয়াম হোসেনও।
তাদের খোঁজে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।
কোনো ব্যক্তি যদি নিখোঁজদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: মোবাইল নম্বর ০১৭৪৬৮৯৩৪৮১।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক